শুক্রবার, ৮ জুন, ২০১২

দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া মিটআপ এবং (HSTU-OSN) এর সক্রিয় অংশগ্রহন

"Let's establish our mother tongue in the IT world " এই শ্লোগানকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হল দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া মিটআপ এবং সাওতালি উইকিপিডিয়া ওয়ার্কশপ । অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিল কারিতাস বাংলাদেশ। উওরবঙ্গে এই ধরনের তৎপরতা উইকিপিডিয়া সমৃদ্ধ করনের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে বলে আয়জকরা মত প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের প্রফেসর জনাব আনিস খান। 
অনুষ্ঠানের সাথে একাত্বতা ঘোষনা করে HSTU ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীএবং শুভাকাংখীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহন করে। দিনাজপুরের উইকিপিডিয়ান, আদিবাসি সাওতাল এবং HSTU-OSN কর্মীদের উপস্থিতিতে একটি প্রানবন্ত এবং মনমুগ্ধকর পরিবেশের তৈরী হয়। সেই সাথে দিনাজপুরের উইকিপিডিয়ানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি ক্ষেত্র তৈরী করে অনুষ্ঠানটি। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন HSTU-OSN এর সাধারন সম্পাদক শায়লা পারভীন । উইকিপিডিয়ানদের সাথে সাধারণ পরিচিতি, উইকিমিডিয়া ইনকিউবেটরে নতুন জন্ম নেওয়া সাঁওতালি উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া নিয়ে আলোচনা ছিল অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য । এছাড়াও মিটআপে ছিল উইকিপিডিয়ায় অবদানের ওপর হাতেকলমে প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ।ওয়ার্কশপটি পরিচালনা করেন উইকিপিডিয়ান তানভির রহমান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন