দিনাজপুরের হাজী
মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর এইচএসটিইউ ওপেন সোর্স
নেটওয়ার্ক এর আয়োজনে ২দিন ব্যাপী সফটওয়্যার ফ্রীডম ডে উদযাপিত হয়েছে। প্রথম পর্বের কর্মসূচিতে উল্লেখযোগ্য ছিল
শোভাযাত্রা এবং চা-চক্র।
২দিন ব্যাপী কর্মসূচির প্রথম
দিনে সকাল ১১টার র্যালীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ফুড
প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীসহ ওপেন সোর্স নেটওয়ার্কের শুভাকাংখীরা
উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা একাডেমিক ভবন চত্ত্বরে উপস্থিত
হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং
ওপেন সোর্স নেটওয়ার্কের মডারেটর আশীষ কুমার মন্ডল।
শোভাযাত্রায় পরে স্বল্প
পরিসরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুশল বিনিময় সহ ওপেন সোর্স
নেটওয়ার্কের সামগ্রিক কার্যক্রমের পর্যালোচনা করা হয়। এছাড়াও আগামী দিনের
কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে শুভাকাংখীদের মধ্যে সফটওয়্যার
ফ্রিডম ডে’র স্টিকার দেয়া হয়।
দ্বিতীয় পর্বের কর্মসূচীর
মধ্যে উল্লেখযোগ্য ছিল মুক্ত আড্ডা এবং চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানটি
শুরু হয় বিকেল অনুষ্ঠানের
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার
ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং
এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্কের সম্মানিত মডারেটর
আশীষ কুমার মণ্ডল এবং
কম্পিউটার ইনফরমেশন এন্ড টেকনোলজী বিভাগের চেয়ারম্যান জনাব
দেলোয়ার হোসেন।
ওপেন সোর্স দর্শনকে সাধারনের
মধ্যে ছড়িয়ে দিতে মেধা ও যোগ্যতার মাধ্যমে তৈরী হবার প্রয়োজনীয়তা তুলে ধরেন
বক্তারা। সেই সাথে ওপেনসোর্স সফটওয়ার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত হবার
পদ্ধতি নিয়েও আলোচনা করেন।
পরে সফটওয়্যার পাইরেসি,
ওপেন সোর্সের ইতিহাস ও প্রয়োজনীয়তা
সম্পর্কে একটি চমতকার প্রেজেন্টেশন
উপস্থাপনা
করেন এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্কের এর সাধারন সম্পাদক শায়লা
পারভীন শাপলা। চলচ্চিত্র
প্রদর্শনী পর্বে ইংরেজি
মুভি “Megamind” উপভোগ করেন হাজী
মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ।
“সফওয়ার ফ্রীডম ডে” উপলক্ষে
আয়োজিত দুই দিন ব্যাপী কর্মসূচীতে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের
সমাপ্তি ঘোষণা করেন এইচএসটিইউ
ওপেন
সোর্স নেটওয়ার্কের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি পরিচালনার
দায়িত্বে ছিলেন এইচএসটিইউ ওপেন সোর্স
নেটওয়ার্কের রেজিস্ট্রার মোঃ রাশেদুল ইসলাম
রাসেল।
.jpg)











