ওপেন সোর্স নেটওয়ার্ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওপেন সোর্স নেটওয়ার্ক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

HSTU-OSN এর ২ দিন ব্যাপী সফটওয়ার ফ্রীডম ডে পালন


দিনাজপুরের হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্ক এর আয়োজনে ২দিন ব্যাপী সফটওয়্যার ফ্রীডম ডে উদযাপিত হয়েছে। প্রথম পর্বের কর্মসূচিতে উল্লেখযোগ্য ছিল শোভাযাত্রা এবং চা-চক্র। 

২দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে সকাল ১১টার র‌্যালীতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীসহ ওপেন সোর্স নেটওয়ার্কের শুভাকাংখীরা উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা একাডেমিক ভবন চত্ত্বরে উপস্থিত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং ওপেন সোর্স নেটওয়ার্কের মডারেটর আশীষ কুমার মন্ডল।

শোভাযাত্রায় পরে স্বল্প পরিসরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুশল বিনিময় সহ ওপেন সোর্স নেটওয়ার্কের সামগ্রিক কার্যক্রমের পর্যালোচনা করা হয়। এছাড়াও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে শুভাকাংখীদের মধ্যে সফটওয়্যার ফ্রিডম ডের স্টিকার দেয়া হয়। 

দ্বিতীয় পর্বের কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুক্ত আড্ডা এবং চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানটি শুরু হয় বিকেল অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্কের সম্মানিত মডারেটর আশীষ কুমার মণ্ডল এবং কম্পিউটার ইনফরমেশন এন্ড টেকনোলজী বিভাগের চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন
 
ওপেন সোর্স দর্শনকে সাধারনের মধ্যে ছড়িয়ে দিতে মেধা ও যোগ্যতার মাধ্যমে তৈরী হবার প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। সেই সাথে ওপেনসোর্স সফটওয়ার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত হবার পদ্ধতি নিয়েও আলোচনা করেন।
 
পরে সফটওয়্যার পাইরেসি, ওপেন সোর্সের ইতিহাস প্রয়োজনীয়তা সম্পর্কে একটি চমতকার প্রেজেন্টেশন উপস্থাপনা করেন এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্কের এর সাধারন সম্পাদক শায়লা পারভীন শাপলা চলচ্চিত্র প্রদর্শনী পর্বে  ইংরেজি মুভি  “Megamind”  উপভোগ করেন হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ
 
“সফওয়ার ফ্রীডম ডে” উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপী কর্মসূচীতে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্কের রেজিস্ট্রার মোঃ রাশেদুল ইসলাম রাসেল

শনিবার, ১২ মে, ২০১২

“ডাক দিয়ে যাই” শিরোনামে এইচ এস টি ইউ ও এস এন (HSTU-OSN) এর তথ্যপ্রযুক্তি ভিত্তিক মুক্ত আড্ডা।



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল, দিনাজপুরে দেশের ইতিবাচক পরিবর্তনে তথ্যপ্রযুক্তির ভুমিকাকে সামনে রেখে এইচ,এস,টি,ইউ, ওপেন সোর্স নেটওয়ার্ক এর উদ্যোগে “ডাক দিয়ে যাই” শিরোনামে একটি মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভেল এর ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করে। মুক্ত আড্ডা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিডিওএসএন এর সাধারন সম্পাদক মুনির হাসান।
বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। আমাদের দেশের আর্থ সামাজিক পরিবেশের কথা বিবেচনা করে বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলোকে সমাধানে আমাদের ভুমিকা কি হতে পারে সে বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বিদ্যমান সমস্যাগুলোকে সমাধানে প্রযুক্তি ভিত্তিক এবং প্রযুক্তির বাইরে সহযে সমাধানের বিভিন্ন মডেল উপস্থাপন করা হয়।

আমরা দেশের বর্তমান অবস্থাকে ইতিবাচক দৃষ্টিভংগী নিয়ে দেখার আহবান জানান। যোগাযোগ ব্যবস্থার এতটা উন্নতি হয়েছে যেখানে দেশে প্রায় ৯ কোটি মোবাইল ফোন মানুষের হাতে, ২ লাখ নিয়মিত ব্লগার, ২৩ লাখ নিয়মিত ফেসবুক ব্যবহারকারী। মিডিয়া এই মুহুর্তে একটি মুক্ত প্লাটফর্ম। প্রত্যেকটি মানুষ তার মনের সব কথা বিভিন্ন ভাবে উপস্থাপন করার বিশেষ সুযোগ তৈরী হয়েছে।

প্রাঞ্জল উপস্থাপনা আর ভিডিও প্রেজেন্টেশন অনুষ্ঠানের আবেদন আরেক ধাপ বাড়িয়ে দেয়। নিত্য দিনের ব্যবহারে থাকা ফেসবুক এক একটি বিপ্লবের নেতৃত্ব দিয়েছে আমাদের চোখের সামনে। সুতরাং ব্লগ কিংবা ফেসবুক আমাদের দেশ পরিবর্তনের হাতিয়ার হতে পারে বলে মতামত ব্যক্ত করেন।


অনুষ্ঠানে অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইনফরমেশন টেকনোলজী বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সংগঠনের মডারেটর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও  সহকারী অধ্যাপক আশীষ কুমার মন্ডল।

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং এইচ এস টি ইউ - ও এস এন (HSTU-OSN) এর দ্বিতীয় কমিটি গঠন


উদ্যোক্তা হিসেবে আইটি ক্যারিয়ার এবং তরুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যপী সেমিনার ও মুক্ত আলোচনা।
আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং এইচ এস টি ইউ - ও এস এন-র দ্বিতীয় কমিটি গঠন
সেমিনারে উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে উদ্যোক্তা হিসেবে আইটি ক্যারিয়ার বেছে নেয়া এবং দিনাজপুরে তরুন উদ্যোক্তা তৈরীতে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ফ্রিল্যান্স আউটসোর্সিং, ইন্টারনেটে কাজের বিভিন্ন ধরন, মুক্ত সফটওয়্যার ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বিডিওএসএনের সহকারী সাধারন সম্পাদক জাবেদ মোর্শেদ, বি আই আই সি এর ম্যানেজিং ডিরেক্টর সুফী ফারুক ইবনে আবু বকর , প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম, দ্য ওয়েব ল্যাবের প্রধান নির্বাহী এনায়েত হোসেন রাজীব।

সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজী বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, প্রতি ২ বছরে প্রযুক্তি পরিবর্তিত হয়ে সম্পুর্ন নতুন ভাবে আমাদের সামনে আবির্ভুত হচ্ছে। ক্যারিয়ারে ভাল অবস্থান ধরে রাখতে হলে এই পরিবর্তনের সাথে অবশ্যই নিজেকে খাপ খাইয়ে নিতে হবে।
বক্তারা আরও বলেন, চাকুরী প্রার্থী হিসেবে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরী হবার মানষিক প্রস্তুতি নিতে হবে। দিনাজপুরের তরুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ, প্রশিক্ষন সহ সব ধরনের সহযোগীতা করার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে এইচএসটিইউ-ওএসএন এর দ্বিতীয় কমিটি ঘোষনা করা হয়। মোঃ জাহিদুল ইসলামকে সভাপতি এবং শায়লা পারভীন শাপলাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে পুর্নাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়। সংগঠনের মডারেটরের দায়িত্ব পালন করছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার মন্ডল।

সেই সাথে দিনাজপুর ওএসএন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মেম্বার সেক্রেটারিঃ তাহমিদ। সদস্যঃ ফেরদৌস, সাঈদ, বাঁধন।