পহেলা বৈশাখ উদযাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পহেলা বৈশাখ উদযাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

এইচ এস টি ইউ ও এস এন (HSTU-OSN) এর পহেলা বৈশাখ উদযাপন।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইচ,এস,টি,ইউ, ওপেন সোর্স নেটওয়ার্ক এর উদ্যোগে বাংলা নতুন বছর ১৪১৯ কে স্বাগত জানাতে বর্নাঢ্য র‍্যালী এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মুক্ত সফটওয়ার ব্যবহার এবং বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহবান জানিয়ে দিনটি উদযাপন করা হয়।


শোভাযাত্রায় অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন, সি এস ই অনুষদের ডীন প্রফেসর এম রুহুল আমিন। কম্পিউটার ইনফরমেশন টেকনোলজী বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সংগঠনের মডারেটর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার মন্ডল।


দিনটি উদযাপন উপলক্ষ্যে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের আই বক্স চত্ত্বরে এইচ,এস,টি,ইউ, ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মী এবং শুভাকাংখীরা জড়ো হতে থাকেন। গায়ে আকাশী রং এর টি-শার্ট আর ব্যনার নিয়ে শোভাযাত্রা শুরু হয় সকাল ১০ টার দিকে। শোভাযাত্রা শেষে উচ্ছাস প্রকাশ করেন আতিক, তাহমিদ, সুদীপ, ফেরদৌস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সহোযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের সি এস ই এসোসিয়েশন। সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারন সম্পাদক শায়লা পারভীন শাপলার শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শেষ হয়।