বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

দক্ষ কারিগরী টিম তৈরীর লক্ষ্যেএইচ এস টি ইউ ও এস এন (HSTU-OSN) এর কর্মশালা

মুক্ত সফটওয়ার ব্যবহার ও প্রসারের লক্ষ্যে একটি দক্ষ কারিগরী টিম তৈরীর উদ্দেশ্যকে সামনে রেখে গত ২৫শে এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়ে গেল HSTU-OSN এর প্রথম কর্মশালা। কর্মশালার বিষয়বস্তু ছিল “উবুন্টু এন্ড ব্যাসিক সফটওয়ার ইনসটলেশন”। কর্মশালার প্রথম অংশে ওপেন সোর্স সফটওয়ার ব্যবহারের মৌলিক এবং যৌক্তিক দিকগুলোকে সামনে রেখে মুক্ত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহন করেন হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মী এবং শুভাকাংখীরা ।


আলোচনায় মুক্ত সফটওয়ার, সফটওয়ার নিরাপত্তা, সফটওয়ার পাইরেসি, মুক্ত সফট ওয়ার ব্যবহারের সুবিধা ইত্যাদি বিষয় উঠে আসে। আগামী দিনগুলোতে ওপেন সোর্স আন্দোলনের গতিকে বেগবান করতে নতুন নেতৃত্বকে এগিয়ে আসার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। ফরমাল আলোচনা আড্ডায় পরিণত হতে বেশি সময় নেয়নি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আড্ডা জমজমাট হয়ে ওঠে। ওপেন সোর্স সম্পর্কে সকলেই তাদের  নিজস্ব অভিজ্ঞতা এবং মতামত ব্যক্ত করে আলোচনা ফলপ্রসু করে তোলে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বড় পর্দায় ধাপে ধাপে উবুন্টু সেটআপ প্রক্রিয়া দেখানো হয়।  সেই সাথে হার্ডিস্ক পার্টিশন সহ আরও প্রাসংগিক কিছু বিষয় হাতে কলমে দেখানো হয়। এছাড়াও অফলাইনে প্রয়োজনীয় সফটওয়ার সেটআপ দেয়ার বিষয়টি দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি এস ই এসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামান সুমন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন HSTU-OSN এর প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম।

শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

এইচ এস টি ইউ ও এস এন (HSTU-OSN) এর পহেলা বৈশাখ উদযাপন।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইচ,এস,টি,ইউ, ওপেন সোর্স নেটওয়ার্ক এর উদ্যোগে বাংলা নতুন বছর ১৪১৯ কে স্বাগত জানাতে বর্নাঢ্য র‍্যালী এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মুক্ত সফটওয়ার ব্যবহার এবং বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহবান জানিয়ে দিনটি উদযাপন করা হয়।


শোভাযাত্রায় অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন, সি এস ই অনুষদের ডীন প্রফেসর এম রুহুল আমিন। কম্পিউটার ইনফরমেশন টেকনোলজী বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সংগঠনের মডারেটর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার মন্ডল।


দিনটি উদযাপন উপলক্ষ্যে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের আই বক্স চত্ত্বরে এইচ,এস,টি,ইউ, ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মী এবং শুভাকাংখীরা জড়ো হতে থাকেন। গায়ে আকাশী রং এর টি-শার্ট আর ব্যনার নিয়ে শোভাযাত্রা শুরু হয় সকাল ১০ টার দিকে। শোভাযাত্রা শেষে উচ্ছাস প্রকাশ করেন আতিক, তাহমিদ, সুদীপ, ফেরদৌস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সহোযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের সি এস ই এসোসিয়েশন। সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারন সম্পাদক শায়লা পারভীন শাপলার শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শেষ হয়।

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং এইচ এস টি ইউ - ও এস এন (HSTU-OSN) এর দ্বিতীয় কমিটি গঠন


উদ্যোক্তা হিসেবে আইটি ক্যারিয়ার এবং তরুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যপী সেমিনার ও মুক্ত আলোচনা।
আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং এইচ এস টি ইউ - ও এস এন-র দ্বিতীয় কমিটি গঠন
সেমিনারে উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে উদ্যোক্তা হিসেবে আইটি ক্যারিয়ার বেছে নেয়া এবং দিনাজপুরে তরুন উদ্যোক্তা তৈরীতে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ফ্রিল্যান্স আউটসোর্সিং, ইন্টারনেটে কাজের বিভিন্ন ধরন, মুক্ত সফটওয়্যার ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বিডিওএসএনের সহকারী সাধারন সম্পাদক জাবেদ মোর্শেদ, বি আই আই সি এর ম্যানেজিং ডিরেক্টর সুফী ফারুক ইবনে আবু বকর , প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম, দ্য ওয়েব ল্যাবের প্রধান নির্বাহী এনায়েত হোসেন রাজীব।

সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজী বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, প্রতি ২ বছরে প্রযুক্তি পরিবর্তিত হয়ে সম্পুর্ন নতুন ভাবে আমাদের সামনে আবির্ভুত হচ্ছে। ক্যারিয়ারে ভাল অবস্থান ধরে রাখতে হলে এই পরিবর্তনের সাথে অবশ্যই নিজেকে খাপ খাইয়ে নিতে হবে।
বক্তারা আরও বলেন, চাকুরী প্রার্থী হিসেবে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরী হবার মানষিক প্রস্তুতি নিতে হবে। দিনাজপুরের তরুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ, প্রশিক্ষন সহ সব ধরনের সহযোগীতা করার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে এইচএসটিইউ-ওএসএন এর দ্বিতীয় কমিটি ঘোষনা করা হয়। মোঃ জাহিদুল ইসলামকে সভাপতি এবং শায়লা পারভীন শাপলাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে পুর্নাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়। সংগঠনের মডারেটরের দায়িত্ব পালন করছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার মন্ডল।

সেই সাথে দিনাজপুর ওএসএন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মেম্বার সেক্রেটারিঃ তাহমিদ। সদস্যঃ ফেরদৌস, সাঈদ, বাঁধন।